Wednesday, June 8, 2016

বিষয়ঃ একটি বিজ্ঞপ্তি


প্রিয় পাঠক/ব্লগার,

বাংলাব্লগের তরফে ওয়েবসাইট / ব্লগসাইট তৈরীর একটি উদ্যোগ নেওয়া হয়েছে

ওয়েবটিম-২০১৩ এই কাজটি করে চলেছে


বিজ্ঞপ্তি   =======================================================================

বাংলাব্লগের তরফে ওয়েবসাইট / ব্লগসাইট তৈরীর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েবটিম-২০১৩ এই কাজটি করে চলেছে। যে সমস্ত পাঠক / ব্লগার-রা ঠিক অভ্যস্ত নন বা কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাঠানো ব্যয়বহুল বাজেটের মুখে পড়ে বিভ্রান্ত বোধ করেন তাঁদের জন্য আমাদের এই ব্যবস্থাপনা। আমরা বাংলাব্লগের তরফে সার্ভে করে দেখেছি যে অনেকেই আছেন যাঁরা তাঁদের নিজস্ব লেখাপত্র/ছবি/কার্টুন/ফটোগ্রাফি/গল্প/কবিতা/সংবাদ ইত্যাদি এমন কি অনেক সংস্থার (নাটক/গান/চলচিত্র/লিটল ম্যাগ ইত্যাদি) পরিচালকরা চান তাঁদের কন্টেন্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষি মানুষদের সামনে হাজির করতে। এছাড়াও বিভিন্ন পেশাগত কারণে অনেকে চান মূল কন্টেন্ট-এর ইংরাজী বা কোনও ভারতীয়/ ইউরোপীয় ভাষায় রূপান্তর আবিশ্ব নেটিজেনদের কাছে পৌঁছে দিতে। আজকের দিনে এটাই স্বাভাবিক! তাই আমরা এই বিজ্ঞাপনের মাধ্যমে জানাচ্ছি যে আপনারা ইচ্ছা করলে খুব কম খরচে আপনার নিজস্ব ওয়েবসাইট / ব্লগসাইট প্রকাশ করতে পারেন। এ বিষয়ে বিশদে জানতে হলে নীচের ই-মেল লিঙ্কে ক্লিক করুন অথবা মেইল করুন। ধন্যবাদ!
 
বাংলাব্লগ@জিমেল.কম
baanglablog@gmail.com

--বাংলাব্লগ টিম
=======================================================================

Tuesday, June 7, 2016

বিষয় : চিত্রকলা

Posted (in WP) on

প্রিয় পাঠক/ব্লগার,

সমীর ভট্টাচার্যের ড্রয়িং


সমীর ভট্টাচার্য  জন্ম ১৯৫৭। ১৯৪৭-এর রাজনৈতিক ডামাডোলে পূর্ব বাংলা থেকে উৎখাত হয়ে আসা একটি পরিবারের মেজো সন্তান সমীরের ছেলেবেলা থেকে আজ পর্য়ন্ত দীর্ঘ যাপন উত্তর কলকাতার অলিতে গলিতে গঙ্গার ধারে জীবন যুদ্ধের খাপে খোপে গানে-গল্পে-উপন্যাস-ছবি-কবিতা-রাজনীতি-ছাত্র আন্দোলন-লিটিল ম্যাগ-হকারী-মকারী ও আরও অনেক কিছুর মধ্য দিয়ে বেড়ে ওঠা সমীরের তীব্র রসবোধ প্রাণ প্রাচুর্যে ভরা বিচিত্র জীবনধারা জীবনবোধ তর্কযুদ্ধে প্রতিপক্ষকে কুপোকাত করার অসামান্য দক্ষতা বিশাল বন্ধু-বৃত্তে সাধারণ ও অসাধারণ গুণী মানুষদের কাছে আজও আকর্ষণীয় ও সমাদৃত। অতুলনীয় রবীন্দ্র বা জীবনানন্দ চর্চা সমীরকে তাড়িত করে কোনো এক মহতী জীবন ভাবনায়। প্রচলিত নিয়ম শৃঙ্খলা বাঁধাধরা ছকের বাইরে গিয়ে নিজের মতো করে বেঁচে থাকার তীব্র মদিরাময় আসক্তি স্ব-অধীনতা মনের কেন্দ্রবিন্দুতে থাকা জননীর অনুপ্রেরণা তাঁকে প্রাণীত করে তাঁর নিজস্ব নির্মাণে – কবিতা ও ছবিতে। আমাদের বন্ধু সমীর ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন ছাত্র বর্তমানে নিরলস শিল্প ও কাব্য চর্চায় মগ্ন । জললিপি নামে একটি কাব্যগ্রন্থ পুরস্কৃত ও প্রকাশিত হয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন পত্র পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়ে চলেছে। ছাত্রজীবনের গোড়া থেকেই শিল্পীদল এবং শিল্পপ্রদর্শনীর সঙ্গে জড়িত। তাঁর প্রচুর কাজ যেমন প্রদর্শীত হয়েছে তেমনই সংগৃহিত হয়েছে দেশের নানা প্রান্তে। আমরা এখানে তারই একটি ড্রয়িং উপস্থিত করলাম।

সমীর ভট্টাচার্য  ড্রয়িং-১  কালি ও কলম   ২০০৯
সমীর ভট্টাচার্য   ড্রয়িং-১   কালি ও কলম   ২০০৯

Thursday, June 2, 2016

BanglaBlogaru: বিষয় : শিণ্পী-ব্যক্তিত্ব

BanglaBlogaru: বিষয় : শিণ্পী-ব্যক্তিত্ব: প্রিয় পাঠক/ব্লগার, বিষয় : শিণ্পী-ব্যক্তিত্ব Posted in WP বাংলাব্লগ on নভেম্বর 10, 2013 by নীলসীন neelseen   ...

বিষয় : শিণ্পী-ব্যক্তিত্ব

প্রিয় পাঠক/ব্লগার,

বিষয় : শিণ্পী-ব্যক্তিত্ব
Manna Dey


শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা যেন অটুট থাকে

“শিল্পীর কোনও মৃত্যু নেই”,” তিনি আর নেই”, “কিংবদন্তী শিল্পী মান্না দে”। শ্রদ্ধার্ঘ হিসাবে এইরকম কযেকটি কথা লিখে একটি সহজ সরল গ্রাফিক্স্ শিল্পীর প্রয়াণের কয়েক ঘন্টার মধ্যে বাংলাব্লগের পক্ষ থেকে আমরা প্রকাশ করেছিলাম মূলতঃ ফেসবুকের পাতায়। সবেমাত্র জন্ম নেওয়া বাংলাব্লগের পক্ষ থেকে এটাই ছিলো তার প্রথম শ্রদ্ধার্ঘ।

মান্না দে আজ আর আমাদের মধ্যে নেই। বেশ কিছুদিন হলো তিনি প্রয়াত হয়েছেন। তাঁর সম্পর্কে এখানে আমাদের বিশেষ কিছুই বলার নেই। বাঙালী মাত্রই তাঁকে চেনেন জানেন। কিন্তু তাঁর অনুপস্থিতি কখনোই মনে করায় না যে তিনি আমাদের মধ্যে নেই। তিনি বেঁচে আছেন তাঁর সৃষ্টির মধ্যেই। তবুও কিংবদন্তী শিল্পীকে স্মরণ করতে গিয়ে “শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধা যেন অটুট থাকে!” এই কথাটা যেন আমরা ভুলে না যাই। আমরা তাঁকে প্রণাম জানাই।

ফটো ক্রেডিট- ফেসবুক

বিষয়ঃ শিল্প আলোচনা (২)

বিষয়ঃ শিল্প আলোচনা
প্রিয় পাঠক/ব্লগার,

বাই আয়োজিত দ্বিতীয় শিল্প আলোচনা সভায় ব্যাপক ভীড়

গত ১৮ ডিসেম্বর ২০১৫ কলকাতার চারুকলা ভবনের একতলায় অবস্থিত অবনীন্দ্র সভাগৃহে বেঙ্গল আর্ট আয়োজিত দ্বিতীয় শিল্প আলোচনা সভায় তাৎপর্যপূর্ণ ভাবে ব্যাপক ভীড় হয়। বাই-এর সদস্যরা ভাবতেই পারেন নি যে গতবারের তুলনায় এবারে এত ভীড় হবে। সাধারণতঃ এই সভাঘরে এই ধরণের আলোচনা সভায় ২৫-৩০ জনের বেশী লোক হয় না। সম্ভবতঃ আলোচনা সভার গুরুত্ব বুঝে তরুণ ও বয়ষ্ক উভয় প্রজন্মের স্রোতারা এবার উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। এমন কি একজন বিদেশী মহিলাও উপস্থিত ছিলেন এই সভায়, মনে হয় তিনি বাংলাভাষা বোঝেন। দুটি পর্বে বিভক্ত আলোচনা সভায় অত্যন্ত আগ্রহ নিয়ে শেষ পর্যন্ত সকলেই উপস্থিত ছিলেন, এমন কি দ্বিতীয় পর্বেও অনেককেই সভাঘরে প্রবেশ করতে দেখা গেছে। কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই মাঝের বিরতিতে টোকেন হাতে নিয়ে কিউ-এ দাঁড়িয়ে চা এবং সিঙ্গাড়া নিয়েছেন স্রোতা-দর্শকদের সবাই। বাই-এর সদস্যদের মতে এটা একটা নজরকাড়া বিষয়। আলোচনা সভার সাফল্য বাই সদস্যদের যথেষ্ট অনুপ্রাণীত করেছে এবং তাঁদের পরিশ্রম সার্থক হয়েছে।  বক্তাদের নজরকাড়া ভাষণ এবং সঞ্চালকের সুদক্ষ পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে স্রোতা-দর্শকদের প্রশ্ন উত্থাপন করার সুযোগ থাকায় সভা খুবই প্রাণবন্ত ছিল। আমরা বাংলাব্লগের পক্ষ থেকে বাই-এর সদস্যদের তোলা কিছু ছবি এখানে উপস্থিত করছি। পরবর্তী রিপোর্টে বাংলাব্লগ প্রতিনিধির লেখায় সভার আলোচিত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। বাই-এর সহযোগী বা এ্যাসোসিয়েট হিসাবে প্রচারের দায়িত্বে থাকা বাংলাব্লগ পরপর অনেকগুলি রিপোর্ট প্রকাশ করবে। আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ।
বাঁ দিক থেকে - সুনন্দ কুমার সান্যাল, পার্থ দাশগুপ্ত এবং তপন ভট্টাচার্য
অনুষ্ঠান শুরু হবার আগে
তিন জন বক্তা
দর্শক-শ্রোতারা
দর্শক-শ্রোতারা
দর্শক-শ্রোতারা
সুনন্দ ও বাই সম্পাদক নবকুমার
তপন ভট্টাচার্য
নবকুমার বাই-এর তরফে লেখা পাঠ করছেন
সুনন্দ এবং পার্থ বক্তব্য রাখছেন
দর্শক-শ্রোতা
সুনন্দ বক্তব্য রাখছেন
বাই সদস্য
বক্তারা
মাঝের বিরতিতে চা পান
মাঝের বিরতিতে শ্রোতাদের চা পান
মাঝের বিরতিতে শ্রোতাদের চা পান ও আলোচনা
বক্তারা মগ্ন আলোচনায়
মাঝের বিরতিতে শ্রোতাদের চা পানের জন্য কিউ-তে অপেক্ষা
গল্পগুজব ও চা সিঙ্গাড়া
হলের মধ্যে বাই-সদস্যরা
মাঝের বিরতিতে লম্বা কিউ
সুনন্দ ভাষণ দিচ্ছেন
শ্রোতারা অনূষ্ঠানে মগ্ন
পার্থ ও তপন, মাঝখানে একজন শ্রোতা
বক্তাদের মগ্নতা
বক্তাদের মগ্নতা
বক্তাদের মগ্নতা
শ্রোতাদের মগ্নতা
শ্রোতাদের মগ্নতা
মাঝের বিরতিতে
বাই সদস্যরা
শ্রোতারা
শ্রোতারা এবং বাই-সদস্য
শ্রোতারা এবং বাই-সদস্য
শ্রোতারা এবং বাই-সদস্য
শ্রোতারা এবং বাই-সদস্যরা
বক্তারা
বিদেশীনি শ্রোতা ও ভিডিও সঞ্চালক
হলে বাই-সদস্যরা
হলে বাই-সদস্যরা
দর্শক ও বাই সদস্যরা আলোচনায়

ফটোগ্রাফিঃ নবকুমার চক্রবর্তী, সুমিত চৌধুরী, সুদীপ রক্ষিত।

–বাংলাব্লগ টিম
Posted in শিল্প, সংবাদ | মন্তব্য দিন

বিষয়ঃ ধ্বংস ও মৃত্যু

প্রিয় পাঠক/ব্লগার,

ধ্বংস ও মৃত্যু

না মানিনা! মেনে নেওয়ার মতন নয়। এ কোনও নিছক দুর্ঘটনা নয়! এ বিজ্ঞানের ব্যর্থতা নয়! এ গুয়েরনিকা নয় নন্দীগ্রামও নয়! তবে তার থেকে কিছু কম নয়! এ ইচ্ছাকৃত সাজানো ঘটনা, অবিমৃশ্যকারীতা, চূড়ান্ত দায়িত্বহীনতা, গাফিলতি। মানুষের প্রাণের কোনও দাম না দিতে চাওয়া উন্নয়ন প্রক্রীয়ার নিষ্ঠুরতা! ভয়ঙ্কর লোভ আর লালসার ফল যার কাছে মানুষের জীবনের কোনও অর্থ নেই! আমরা জানিই না যে কখন আমাদের ঘাড়ের উপর ভেঙ্গে পড়বে উন্নয়ন নামক সুবৃহৎ একটি ‘ঘণ্টা’র কোনো এক ইমারত! কোনও নাগরিক জানেন না যে সকালে বাড়ি থেকে বেরিয়ে রাত্রে বাড়ী ফিরতে পারবেন কিনা—লাশকাটা ঘরে তাঁর স্থান হবে কিনা! আমরা স্তম্ভিত! আমরা বিচলিত ও ব্যথিত! এর সঙ্গে শুরু হয়েছে গা বাঁচানো নাটকীয় চাপান উতোরের ঘ্যানঘ্যানানি! ধুলো ঝাড়ার মতন করে হাত ঝেড়ে ফেলে পরস্পর দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে লোভী ক্ষমতাপিপাসুরা! চিটেগুড়ের উপর উড়তে থাকা ভনভনানো মাছির মতন ক্ষমতার পদপ্রার্থী লোভীর দল, ঘটনার আবর্তে তাল ঠুকছে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। বিপন্ন মানুষের কান্না ঐ ক্ষমতাবাদীদের তাল ঠোকার কনটেন্ট!! অদ্ভুত আশ্চর্য এক আঁধার! সামাজিক জীব হিসাবে মূল্যবোধহীন নীতির কাছে আত্মসমর্পণ। নির্বিকার নির্লজ্জ প্রগতিশীলতা! টিভির পর্দায় পচনশীল বাগ্মীতা! ক্রিকেট সন্ধ্যায় মদিরা মুরগীতে মগ্ন উল্লাশপ্রিয় জনতা জনার্দন—একটি ব্ল্যাক ডে!! উন্নয়ন ইতিহাসের কালো দিন!!! মৃতের আত্মা যেন ঘুরপাক খায় কল্লোলিনীর মাথার উপর। আমরা জানি না এর শেষ কোথায়? এই হত্যার দায় কে নেবে??!

আমরা বাংলাব্লগের পক্ষ থেকে এই অমানবিক ঘটনার প্রতি তীব্র ধিক্কার জানাই। আমাদের দাবী কোনও রকম ছলাকলা না করে রাষ্ট্রকে এর চূড়ান্ত দায়িত্ব নিতে হবে! সমস্ত রকমের অপরাধ প্রবণতাকে নিশ্চিহ্ন করে অপরাধীদের চরমতম শাস্তির ব্যবস্থা করে নাগরিকদের সুরক্ষিত করতে হবে নচেৎ ভবিষ্যতের সমাজ একটি তমসাচ্ছন্ন নীতিহীন পূতিগন্ধময় গর্ভাধারে পরিণত হবে। ভবিষ্যত প্রজন্ম আমাদের ক্ষমা করবে না তার জন্য!!! ধন্যবাদ।

–বাংলাব্লগ টিম

Posted in বাংলাব্লগ, সংবাদ, সমাজ | Tagged , , , , , , , , , , , , , , , , , , | মন্তব্য দিন | সম্পাদনা

বিষয়ঃ নির্বাচন ও কবিতা

প্রিয় পাঠক/ব্লগার,

ভাতৃঘাতি পারস্পরিক হানাহানি ছেড়ে বাঙালী চলে আসুক এই উন্নয়ন যজ্ঞে

 

অনেকদিন কিছু পোস্ট করা হয় নি। নানা কারণে ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা পার করে এলাম। নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়টা কেটে গেছে নানা জিনিস পর্যবেক্ষণের মধ্য দিয়ে। ভার্চুয়াল জগতে নির্বাচন নিয়ে নানা মন্তব্য / মতামত, ভাইরাল হয়ে যাওয়া আমোদপ্রিয় রসিক বাঙালীর কার্টুন, সংবাদ, সমালোচনা ইত্যাদির ঝড় বয়ে গেছে! এখন সব শান্ত! নতুন কোনও ইস্যু নিয়ে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা। তবুও আমরা আতঙ্কিত হয়ে উঠি যখন সংবাদে শুনি যে কেউ আহত হয়েছেন, কেউ মারা গেছেন নির্বাচন উত্তর বা পুর্ব পরিস্থিতিতে। নির্বাচনে হার জিৎ থাকবেই। যাঁরা জিতলেন তাঁরা নতুন সরকার গড়বেন, অনেক দায় দায়িত্ব তাঁদের। যাঁরা হারলেন তাঁদেরও অনেক দায়িত্ব রয়েছে সামনের দিনগুলোতে। পশ্চিমবাংলার উন্নয়নে সকলেরই সমান দায় দায়িত্ব- হাতে হাত মিলিয়ে আমাদের অর্থনীতিকে খাড়া করে তোলার কাজ আজ আমাদের সকলের। তাই এই ভাতৃঘাতি পারস্পরিক হানাহানি ছেড়ে বাঙালী চলে আসুক এই উন্নয়ন যজ্ঞে। আমরা নতুন করে শপথ নিই। শান্তি প্রতিষ্ঠা করি। সকলকে শুভেচ্ছা জানাই!

এই পোস্টে কবি কৌশিক গাঙ্গুলীর দু’টি কবিতা আমার প্রকাশ করলাম । ফেসবুকের মাধ্যমে কবি কৌশিক আমাদের কাছে পাঠিয়েছিলেন অনেকদিন আগে। সময় এবং সুযোগমত আমরা প্রকাশ করলাম। ভালো লাগলে জানাবেন।

— বাংলাব্লগ টিম

কবিতা ——————————————————————————————————————

একটি খোলা চিঠি

আপনার সঙ্গে দেখা হলেই মাষ্টারমশাই,
দেখবেন আমার দুচোখে স্বপ্নের অসুখ ।
বুঝিনা কিভাবে কাটবে জীবন বেপরোয়া ,
এই বাউন্ডুলেপনা আগুন ধরায় না শুধু খ্যাপাটে ঝড় উদাসীন মানুষের মতন ।
তারপর মাষ্টারমশাই কোথায় রাখলেন সেই কাঁটার মুকুট ?
দেখুন আমার সঙ্গে ক্রুশকাঠ,
ছেঁড়া ট্রাউজারের পকেটে খোলামকুচি ।
পৃথিবীর অবশিষ্ট প্রতিটি সবুজ প্রান্তরে আমার তাবু খাটানো আর সারা আকাশজুড়েই রাজত্ব,
গান গেয়ে বেড়াই গলা খুলে কোনো ব্যাকারণ না মেনে প্রাণের তাগিদে ।
যাদের বুকের মধ্যে ঘরবাড়ি,
যাদের হাসির মধ্যে অজস্র মণিমুক্তো,
যারা হৃদয় ছোঁয়া মানুষ – এক পৃথিবী ভালোবাসা,
মাষ্টারমশাই আমরা তাদের শুধুই তাদের ।

কালবৈশাখী

সারা দুনিয়াজুড়ে বাড়ে দুর্নীতি আর সন্ত্রাস,
বিষন্ন ও নিরন্ন মানুষের বুকে নিষ্ঠুর পরিহাস!
বয়স মানেনা ধর্ষকদের ইতিহাস বিকৃতির সঙ্গে নেশার সহবাস ।
শিল্পায়নে বন্ধ হয় চাষাবাদ ধর্মের নামে বাড়ে মৌলবাদ ।
হিংস্রতার আগুনে পোড়ে বাড়ি অভাবেতে ফাঁকা ভাতের হাড়ি ।
অহংকার আর ক্ষমতার আস্ফালন দেখা যায় ,
যে বসে সিংহাসনে সেই রাবণ হয় – হুজুগের ফুর্তিতে মাতে জনগণ ,
নোংরা রাজনীতিতে বেপরোয়া দুঃশাসন ,
প্রতিবাদ মানে তো লাশ হতে চাওয়া – এইভাবেই বসবাস আসুক গরম হাওয়া ।
যদি হয় কেউ দুখী হোক তবু আসুক কালবৈশাখী ।

– কৌশিক গাঙ্গুলি



Posted in কবিতা, বিভাগবিহীন, সংবাদ, সমাজ | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | মন্তব্য দিন