Monday, May 30, 2016

বিষয়ঃ প্রসঙ্গ দীপাবলি, আলোর উৎসব ও অন্যান্য

প্রিয় পাঠক/ব্লগার,

চারদিকে ব্যারিকেড করে থাকা অসংখ্য ‘না’-এর অষ্টপ্রহর কীর্তণকে উৎখাত করে প্রতিষ্ঠা দেবে অসংখ্য ‘হ্যাঁ’-কে


আলোর উৎসবে আমোদিত বাঙালী ভাইফোঁটার মতন একটি সেকুলার পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বছরের মত শেষ করলো তার এক্সটেন্ডেড শারদ উৎসবের। ব্যান্ড বাদ্যি কারণবারি ও ধুন্ধুমার শব্দব্রহ্ম নাদের বিকট উল্লাশ সহ আলোর ঝরনা ধারায় ভরিয়ে দিয়ে নিরানন্দ জীবনে একটু আনন্দের একটু উত্তাপের স্পর্শ নেওয়া বাঙালী এবার মেতে উঠবে কর্মের উন্মাদনায়। একটি বছরের জন্য অপেক্ষমান থেকে অনেক স্বপ্ন পূরণের তাগিদে অনেক আড্ডা অনেক তর্ক অনেক শপথ অনেক প্রতিজ্ঞা অনেক দায়িত্ব পালনের প্রচেষ্টায় মগ্ন থাকা বাঙালী সাফল্য ও ব্যর্থতা নিয়ে ‘আবার আসিব ফিরে..’ এই বাঙলায় রচনা করবে নতুন যুগের। আশাহীনতার মধ্যেও খুঁজে নেবে আশার কথা। তার চারদিকে ব্যারিকেড করে থাকা অসংখ্য ‘না’-এর অষ্টপ্রহর কীর্তণকে উৎখাত করে প্রতিষ্ঠা দেবে অসংখ্য ‘হ্যাঁ’-কে – এইটাই আশা রাখে বাংলাব্লগ। অনেক ছন্নছাড়া অবস্থার মধ্যে থেকেও সাম্প্রতিক কালিমা লিপ্ত সহিষ্ণুতার প্রশ্নে সে ‘উচ্চ যেথা শির..’ ও ‘যত মত তত পথ’ এর মতন বহুত্ববাদীতায় আস্থা রাখতে পেরেছে এটাই অনেক বড় কথা। ইতরের আচরণ থেকে নিজেকে দূরে রাখতে পেরেছে। শুধু ‘অর্থ নয়, যশ নয়, খ্যাতি নয়..’ এক ‘অপার বিস্ময়’-এর দিকে ধাবিত হতে গেলে যে চিন্তা চেতনা লাগে তা আজও অটুট – আমরা আশাবাদী।

গতবারের মত বহু পাঠক ব্লগার এবারেও ভীড় করছেন বাংলাব্লগে। বাংলাব্লগ টিম অন্য একটি কাজে ব্যস্ত থাকায় এক্সটেন্ডেড শারদ উৎসব নিয়ে নতুন কোনও লেখা প্রকাশ করতে পারে নি। এর জন্য তারা বিশেষ ভাবে দুঃখিত। তবে বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। উৎসব শেষ হয়েও শেষ হল না। বাড়তি ফাউ হিসাবে শুরু হয়ে গেছে সিনেমা প্রেমী মানুষদের জন্য (যাদেরকে দেখার জন্য জাঁ লুক গোদার-এর মতন পরিচালকও উৎসুক ছিলেন) কলকাতা চলচ্চিত্র উৎসব আর এর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে বাঙালীর প্রিয় বইমেলা। এগুলো বাঙালীর অন্যতম সেকুলার উৎসব। সুতরাং মা ভৈঃ!

বিশ্বের অন্যতম শহর শিল্পকলার শহর সাহিত্যের শহর উদারতার শহর প্রেমের শহর সেই প্যারিসের উপর আক্রমণ শানিয়ে হত্যাকান্ড সংঘটিত করার পৈচাশিক আনন্দকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছে বাংলাব্লগ। এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা ব্যথিত দুঃখিত! আশাকরি সমগ্র বিশ্ব এই লাঞ্ছনার হাত থেকে মুক্ত হবে।

সবাইকে আলোর উৎসব ও দীপাবলির শুভেচ্ছা জানাই। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন সাবধানে থাকুন! ধন্যবাদ!!

–বাংলাব্লগ টিম

Posted in আলোচনা, বাংলাব্লগ, সংবাদ | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | মন্তব্য দিন

বিষয়ঃ নববর্ষ ১৪২৩

www.viswayan.com
জজজ.বিশ্বায়ন.কম
 
প্রিয় পাঠক/ব্লগার,

BanglaBlog-logo

Happy New Year : Bengali new year-1423 

এসে গেল ১৪২৩! গত একটি বছর ধরে আমরা বাংলা ভাষাভাষীরা অনেক ঘটনার মধ্যে দিয়ে অতিক্রম করেছি। অনিশ্চয়তা, নৈরাশ্যের গাঢ় কালিমা লিপ্ত অবস্থার পাশ কাটিয়ে কাটিয়ে লক্ষ্য স্থির রেখে একবুক আশা নিয়ে এগোতে হয়েছে বা এখনও হচ্ছে। সমগ্র বিশ্বে বাঙালী হয়ত বদলাচ্ছে, বদলে যাওয়াটাই স্বাভাবিক। তবুও আস্থা আছে নিজের প্রতি, সে হারাতে চায় না অনেক কিছু। যা কিছু তার নিজের তাকেও আগলে রাখতে চায় দু’হাত বাড়িয়ে, শিকড়ের সাথে রাখতে চায় সংযোগ! আড্ডা তার প্রাণভোমরা! এই আড্ডাই তাকে বাঁচিয়ে রেখেছে, যা কিছু তার সৃষ্টিশীল কাজ এই আড্ডাই তাকে প্রাণীত করে, ব্যর্থতা বা সাফল্য দু’এরই দায় নেয়। তবু অনেক কথা বলার আগে গতবারের ‘নবসুতপাবার্ণিক’-কে একবার ফিরে দেখি আজকের এই পয়লা বৈশাখের প্রাতঃকালে!
নবসুতপাবার্ণিক ১৪২৩
পয়লা বৈশাখ ১৪২৩। আজ বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের নববর্ষ উদযাপনের দিন। বাঙালীর একমাত্র সেকুলার উৎসব। বছরের শুরুর দিনটা ভালো ভাবে কাটুক। সারাবছর সুস্থিতি আর অগ্রগতি নিয়ে সমস্ত বাধা বিঘ্ন চড়াই উৎরাই পেরিয়ে আপামর বাঙালী যেন স্থির লক্ষ্যে পৌঁছতে পারে। আপাত নৈরাজ্য ও দিশাহীনতার মধ্যে জেগে উঠুক ‘নব আনন্দ’ থেকে ‘উৎসারিত আলো’! শুধু ‘অর্থ নয়, যশ নয়, খ্যাতি নয়..’ তার সমস্ত কীর্তি ধাবিত হোক এক ‘অপার বিস্ময়’-এর দিকে! তার অতীত ও বর্তমানের মধ্যে নবরূপে রচিত হোক এক সেতুবন্ধন, নবীন প্রজন্ম জানুক তার উত্তরাধিকার, চর্চা করুক তার মাতৃভাষার, ভবিষ্যতের লক্ষ্যে মূল্যায়ন করুক অতীত ইতিহাসের! যাবতীয় ব্যর্থতার আবর্জনার ভেতর থেকে জন্ম নিক নতুন সৃষ্টি!
বাংলাব্লগের পক্ষ থেকে সকল পাঠক/ব্লগারদের জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! আপনারা সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন! ধন্যবাদ।

–বাংলাব্লগ টিম
১ বৈশাখ ১৪২৩
১৪ এপ্রিল ২০১৬

Posted in আলোচনা, উৎসব, বাংলাব্লগ, সংবাদ | Tagged , , , , , , , , | মন্তব্য দিন